Broker/ব্রোকার মানে হচ্ছে দালাল। শেয়ার ব্যবসার সাথে যারা জড়িত তারা এবং ডলার বা অন্য দেশীয় মুদ্রা ভাঙ্গিয়েছেন তারা ছাড়াও যারা এই বিষয়ে পড়াশোনা অথবা বিভিন্ন ভাবে জেনেছেন তারা এ শব্দটির (Broker/ব্রোকার) সাথে পরিচিত। ফরেক্স ব্রোকার হচ্ছে আপনার পক্ষে কারেন্সি কেনাবেচার কাজ যে করবে সে। এটি সাধারণত একটি প্রতিষ্ঠান, যা (ডলার) কারেন্সি এক্সচেঞ্জের কাজ করবে। অনলাইনে এরকম ভালো ব্রোকার কোম্পানি খুঁজে তাদের কোম্পানিতে আপনার এ্যাকাউন্ট খুলতে হবে। সে এ্যাকাউন্টে আপনার পুঁজি ডিপোজিট করতে হবে, যা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে চান। তারা সে ডিপোজিটকৃত টাকা থেকে আপনার পক্ষ হয়ে কারেন্সি লেনদেন করবে । বাজারে হাজারো ব্রোকার কোম্পানি আছে। এদের মধ্য হতে ভালো ব্রোকার খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। নিচেই কিছু ভালো ব্রকারের লিংক দিয়ে দিলাম।
