®© THE VIRTUAL RAAB CITY ®©
একটি সভ্য সমাজ থেকে একা চলে আসা একজন, নাম রকি। অনেকটা সময়/পথ পাড়ি দিয়ে বেশ ক্লান্ত পরিশ্রান্ত দেহ, পা যেন আর চলতে চায়না। কিছুটা দূরে একটা গাছ দেখা যাচ্ছে। ধুধু মরুভূমির মাঝে এক অকল্পনীয় বিষয়। রকি আনেক কষ্টে গাছের নিচে গিয়ে পৌঁছল। গাছটি ছিল একেবারে পাতা শন্য। ডালে বসা ছলি একটা কাক পাখি। কাকটা রকির দিকে তাকিয়ে কাকা করে ডেকে উঠলো। রকিও ক্লান্ত পরিশ্রান্ত চখে কাকটার দিকে তাকিয়ে রইলো। মাথায় কোনো চিন্তা শক্তি কাজ করছেনা। খাবার ও পানি কিছুই সাথে নেই। মরুভূমির ভিতর খাবার ও পানি ছাড়া কতক্ষণ থাকা যায়। তাও আবার কাঠ ফাটা রোদ প্রচন্ড গরম। শরিরের সমস্ত শক্তি নিস্তেজ হতে চলছে। একটা ক্লান্তির আয়েশ ঘুমে জড়িয়ে কখন যেন ঘুমিয়ে গেছে। ফোটা ফোটা বৃষ্টির পানিতে ঘুম ভঙ্গে যায় রকির। কিছু ক্ষন পরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। রকি চোখ বুজে আকাশের দিকে হা করে তার পিপাসা মেটালো। খাবার নাই আবার রাত হয়ে গেছে। চারি দিকে আন্ধার আকাশে বিদ্যুৎ চমকালে কিছুটা দেখা যাচ্ছে।
মাছ ধরে বিক্রি করবে, বাড়ি বানাবে গাড়ি কিনবে বিয়ে করবে কর্মচারি রাখবে
এই সেই রাবসিটি।
("এটা একটা কাল্পনিক গল্প/উপন্যাস মাত্র। বাস্তবতার সাথে কিছু ক্ষেত্রে মিলে যেতে পারে আবার কিছুটা বিপরীত ও হতে পারে। এই গল্প/উপন্যাস কোন ধর্ম, বর্ণ, গোত্র বা দলকে নিয়ে নই, এটা একটা কাল্পনিক চিন্তার কিছুটা রূপক মাত্র। যা একটি কার্টুন সিরিজ তৈরির জন্য ব্যবহৃত হতে চলেছে। যেখানে থাকবে মানুষের মৌলিক বিষয় নিয়ে আলোচনা। মানুষ ভূলের উর্ধে নয় তাই যোদি আমার কোন ভূল ধরা পড়ে সমালোচনা নয় বরং একা একান্তে সুধরিয়ে দিবেন।")