গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকায় সবুজ ক্ষেত্রের উপর স্থাপির রক্তবর্ণের একটি
ভরাট বৃত্ত থাকবে।
পতাকা নির্মাণের নিয়মাবলি
দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬। অর্থাৎ যদি দৈর্ঘ ৩০৫ সেমি (১০ ফুট) হয়, প্রস্থ ১৮৩ সেমি
(৬ ফুট) হবে। লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ। পতাকার দৈর্ঘ্যের ২০
ভাগের ৯ ভাগে একটি লম্ব (খাড়া সরলরেখা) টানতে হবে। তারপর প্রস্থের ঠিক অর্ধেক ভাগে
দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল করে আর একটা রেখা টানতে হবে। এই দুটি রেখার ছেদ বিন্দুই হবে
বৃত্তটির কেন্দ্রবিন্দু।
ভবনের ব্যবহারের জন্য
(ভবনের আকার ও আয়তন অনুযায়ী)
৩০৫ সেমি × ১৯৩ সেমি (১০' × ৬')
১৫২ সেমি × ৯১ সেমি (৫' × ৬')
৭৬ সেমি × ৪৬ সেমি (২.৫'' × ১.৫'')
জাতীয় সংগীত
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি।
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি।