সুপ্রিয় ভিউয়ার্স শুরুতে আমার পক্ষ থেকে সালাম, অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানীতে সকলেই ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ যে বিষয় নিয়ে এই পোষ্টটি, তা হচ্ছে আমাদের ব্যবহারের ল্যাপটপ অথবা ডেক্সটপটি কেনো কার্যক্ষমতা হারিয়ে ধীরে ধীরে স্লো হয়ে যায় এবং এর প্রতিকারই বা কি ।
দেখা যায় নতুন অবস্থায় কম্পিউটার খুব ফাস্ট থাকে কিন্তু যতদিন যায় কার্যক্ষমতা কমে স্লো হয়ে যায়। তখন কম্পিউটার ফাস্ট করার জন্য কিছু কাজ করলে কিছু পরিত্রান পাওয়া যায়। তারমানে কম্পিউটার কিছুটা হলে ফার্স্ট হয়।
আর যারা জানেন না কম্পিউটার কিভাবে ফাস্ট রাখতে / করতে হয় তারা আমার এই পোস্ট দেখে নিজে নিজেই কম্পিউটার ফাস্ট রাখতে/করতে পারবে ইনশাল্লাহ।
তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল বিষয় নিয়ে।
প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনার পিসিটি কিভাবে দ্রুত রান / ওপেন হবে। পিসি দ্রুত রান/ওপেন করতে হলে প্রথমে আপনার যা করতে হবে তা হচ্ছে।
#(Type here to search) টাইফ হেয়ার টু সার্চ, এখান থেকে (Control panel) কন্ট্রোল প্যানেলে যেতে হবে ( আপনি অন্যভাবেও যেতে পারেন আপনার সুবিধা অনুযায়ী )। যাহোক,(Control panel) কন্ট্রোল প্যানেল থেকে (System and security) সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করতে হবে।
তারপর(Administrative tools) অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এ ক্লিক করতে হবে।
তারপর এখানে অনেকগুলো অপশন পাবেন, এরমধ্যে সিস্টেম কনফিগারেশন নামে যে অপশনটি দেখতে পাবেন এখানে ডবল ক্লিক করতে হবে,
ডাবল ক্লিক করলে যে অপশনটি ওপেন হবে সেখানে দেখতে পারবেন তা হচ্ছে
(General, Boot, Services, Startup, Tools) জেনারেল, বুট, সার্ভিস, স্টার্টআপ ও টুলস অপশন।
এখান (General ) জেনারেল এ গিয়ে যদি দেখেন (Normal startup) নরমাল স্টার্টআপে টিক দেওয়া আছে , তাহলে এখানে (Selective startup) সিলেক্টিভ স্টার্টআপে টিক দিয়ে দিতে হবে।
তাহলে আপনার পিসিটি দ্রুত রান হবে এবং দ্রুত কাজের উপযোগী হয়ে উঠবে।
তারপর (Boot) বুট অপশন এ গিয়ে (Time out) টাইম আউটের, এখানে 30 সেকেন্ডের জায়গায় কম করে দেবেন / সর্বনিম্ন (5) পাঁচ করে দিবেন। তাহলে পিসিটি কিছুটা দ্রুত ওপেন হবে।
তারপর (No GUI Boot) নো জিইউআই বুট এ গিয়ে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন তাহলে উইন্ডোজ এর সাথে যে সফটওয়্যার গুলো থাকে সে সফটওয়্যার গুলো তাড়াতাড়ি কাজ হবে বা তাড়াতাড়ি কাজের উপযোগী হবে।
তারপর এখানে (Advance) এডভান্স অপশনে যাবেন
তারপর (Number of processor) নাম্বার অফ প্রসেসরে টিক চিহ্ন দেবেন। নিচের 1 লেখাটি আছে এখানে হেডেন শো করবে
এখানে 1 মানে একটি প্রসেসর কাজ করবে আর 4 সিলেক্ট করে দিলে চারটি প্রসেসর কাজ করবে। 4 সিলেক্ট করে দিয়ে নাম্বার অফ প্রসেসর এর টি উঠিয়ে দিবেন। তারপর ওকে বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন।
তারপর সার্ভিস, (Services) সার্ভিসের এখানে কোন কিছু পরিবর্তন করার দরকার নাই।
তারপর স্টার্টআপে কি করবেন, এখানে টাস্ক ম্যানেজার এ ক্লিক করবেন, টাস্ক ম্যানেজার এ ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। উইন্ডোজ অথবা আমাদের ইনস্টল করা সফটওয়্যার গুলো এখানে দেখাবে। এখানে আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যার গুলো ডিজেবল করে দেবেন তাহলে আপনার পিসিটি দ্রুত রান হবে বা কাজ করবে। তারপর এটা ক্লোজ করে দিন।
তারপর টুলস এর কোন কিছু পরিবর্তন করা লাগবে না যেমন আছে তেমনি থাকবে। তারপর ওকে বাটনে ক্লিক করে বের হয়ে আসুন।
এই সেটিং গুলো পরিবর্তন করলে অবশ্যই আপনার পিসি দ্রুত রান হবে এবং দ্রুত কাজ করার উপযোগী হবে।
তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী পোস্ট দেখার জন্য আমন্ত্রণ রইল।
আল্লাহ হাফেজ।










