WordPress Theme Customization/ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কি?
খুব সহজে ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন করা যায় এজন্যই ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ওয়ার্ডপ্রেসের প্রায় প্রতিটা থিমেই থিম-কাস্টমাইজ করার ফিচার যুক্ত থাকে। যার দরুনে সকলেই তার নিজের মত করে খুব সহজে তার ওয়েবসাইট সাজাতে পারে। যার ফলে ওয়েবসাইটের যেকোনো ধরনের ডিজাইন এবং কার্যক্ষমতার পরিবর্তন আনা যায়। একটি ওয়েবসাইট কিভাবে সাজাইলে ভাল লাগবে এবং কোথায় কি ধরনের ফিচার যুক্ত করলে ভাল হয় ডিজাইন এবং লে-আউট কেমন হবে সেই সকল বিষয় একটা থিমের উপর নির্ভর করে।
একটি থিমে সাধারণত প্রচুর পরিমানে বিভিন্ন ফিচার এবং অপশন যুক্ত করা থাকে। যেগুলো কাস্টমাইজেশনের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ করা হয়।
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন বলতে মূলত ওয়েবসাইটের একটি থিম কে নিজের পছন্দমত পরিবর্তন বা নিজের ইচ্ছা অনুযায়ী ডিজাইন করাকে বোঝাই। প্রয়োজনে ওয়েবসাইট এর ডিজাইন পরিবর্তন ও কিছু নতুন ফিচার যুক্ত করা বা ওয়েবসাইটকে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় তাছাড়া একটি ওয়েবসাইটকে সাজিয়ে এবং পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য যা করতে হয় সেটাই হলো থিম কাস্টমাইজেশন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রিমিয়াম থিম এবং ফ্রী থিম দুইটাই পাওয়া যায়। এসব ব্যবহার করে নিজের ইচ্ছামত কাস্টোমাইজ করে খুব সহজেই ওয়েবসাইট তৈরি করা যায়।
ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এবং থিম কাস্টমাইজেশন এর মধ্যে পার্থক্যটা ও জানা দরকার। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এবং কাস্টমাইজেশনের মধ্যে কিছুটা পার্থক্য আছে। সুন্দরভাবে সাজানো গোছানো একটি ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এবং কাস্টমাইজেশন এ দুইটারই প্রয়োজন হয়।
থিম ডেভেলপমেন্ট বলতে কোডিং এর মাধ্যমে নতুন নতুন কিছু পরিবর্তন এবং সংযোজনের মাধ্যমে ওয়েবসাইট আরো সুন্দর ও আকর্ষণীয় ফিচার দেওয়া এবং ব্যবহারের সহজতর করা হয়। থিম ডেভেলপমেন্ট এর জন্য এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি, পিএইচপি, মাইএসকিউএল এবং ওয়াডপ্রেস সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়।
অন্যদিকে থিম কাস্টমাইজেশন হলো রেডিমেট থিমকে ভিজুয়াল এডিটের এর মাধ্যমে নিজের মত করে ওয়েব সাইট এর আউটলুক দওয়া বা সেটআপ করা।
তো বন্ধুরা বুঝতেই পারছেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং ডেভেলপমেন্ট কি। আসলে ওয়ার্ডেপ্রেস এর ভালো মানের এক্সপার্ট হতে হলে কোডিং এবং ভিজুয়াল ও ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী পোস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।
আল্লাহ-হাফেজ।
