গান নং-001
ভোরের বেলায়
ভোরের বেলায়
ভোরের বেলায়, যে গীতিমালা গাই
এই সুর যেন, অমর হয়ে রয়
আজকের এই প্রভাতে যে সুর পেলাম
তোমাদের জন্য এই গান রেখে যায়।।
সুন্দর পৃথিবী হোক মধু ময়
গীতি মালা যেন অমর হয়
সবার মন ভরে দিয়ে যায়
গীতি মালা হয় যেন জয়।।
সময়ের সুর হয় গীতি ময়
গানের সুরে মন ভরে দিয়ে যায়
সুরের সময় যেন বয়ে না যায়
ভোরের বেলায় যে গীত মালা গায়।।
